How to Apply for Police Clearance Certificate in Bangladesh

How to Apply for BD Police Clearance Certificate – বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

ওয়েবসাইট: pcc.police.gov.bd ফি: ৫০০ টাকা সময়: ২–৩ সপ্তাহ ভ্যালিডিটি: ৬ মাস


প্রথমে যা যা লাগবে

  • পাসপোর্টের কপি (১ম শ্রেণির গেজেটেড অফিসার দিয়ে অ্যাটেস্টেড)
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • জন্ম নিবন্ধন বা ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট (NID না থাকলে)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • ট্রেজারি চালান — ৫০০ টাকা (সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, অথবা echallan.gov.bd তে অনলাইনে)
  • বিদেশে থাকলে: দূতাবাস থেকে অ্যাটেস্টেড পাসপোর্ট কপি + নোটারি করা অথরাইজেশন লেটার
how to apply for police clearance certificate in bangladesh

ধাপ ১ — পোর্টালে রেজিস্ট্রেশন করুন

pcc.police.gov.bd এ যান এবং “New Application” এ ক্লিক করুন। বাংলাদেশি মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন। পাসপোর্ট অনুযায়ী সব তথ্য দিন।

⚠️ বিদেশ থেকে আবেদন করলে দেশে কোনো আত্মীয়ের নম্বর ব্যবহার করুন।

how to apply for police clearance certificate in bangladesh

ধাপ ২ — আবেদন ফর্ম পূরণ করুন

লগইন করে পুরো ফর্ম পূরণ করুন। পাসপোর্ট নম্বর, আবেদনের উদ্দেশ্য (ভিসা / চাকরি / মাইগ্রেশন), স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিন।

⚠️ ঠিকানা অবশ্যই NID বা পাসপোর্টের সাথে হুবহু মিলতে হবে — না মিললে আবেদন বাতিল হবে।

how to apply for police clearance certificate in bangladesh

ধাপ ৩ — ডকুমেন্ট আপলোড করুন

পাসপোর্ট কপি, NID, ছবি এবং চালান স্ক্যান আপলোড করুন। প্রতিটি ফাইল ২MB এর নিচে হতে হবে। বিদেশ থেকে আবেদন করলে অথরাইজেশন লেটারও আপলোড করুন।

how to apply for police clearance certificate in bangladesh

ধাপ ৪ — ফি পরিশোধ করুন

৫০০ টাকা ট্রেজারি চালানে পরিশোধ করুন। তিনটি উপায়ে দেওয়া যাবে — সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায়, অথবা echallan.gov.bd তে অনলাইনে, অথবা bKash / Nagad / Rocket দিয়ে।

how to apply for police clearance certificate in bangladesh

ধাপ ৫ — সাবমিট করুন ও ভেরিফিকেশনের অপেক্ষা করুন

আবেদন সাবমিট করুন। স্থানীয় থানা আপনার ঠিকানা যাচাই করবে — ফোন কল বা সরাসরি ভিজিটের মাধ্যমে।

how to apply for police clearance certificate in bangladesh

ধাপ ৬ — স্ট্যাটাস ট্র্যাক করুন

পোর্টালে লগইন করে দেখুন, অথবা SMS করুন: PCC S [reference number] — যেকোনো নম্বর থেকে।

বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

ধাপ ৭ — সার্টিফিকেট সংগ্রহ করুন

অনুমোদন হলে পোর্টাল থেকে PDF ডাউনলোড করুন। বিদেশ থেকে আবেদন করলে আপনার প্রতিনিধি NID ও অথরাইজেশন লেটার নিয়ে জেলা DSB বা মেট্রোপলিটন SB অফিস থেকে সংগ্রহ করবেন।


যে কারণে আবেদন বাতিল হয়

বিদেশে থেকে অথরাইজেশন লেটার না দেওয়া

  • পাসপোর্ট ও NID এর ঠিকানা অমিল
  • মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট
  • অ্যাটেস্টেড কপি না দেওয়া
  • ভুল চালান কোড